এসআইবিএলের শাখায় না এসেই খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট
২১ এপ্রিল, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন

  

এসআইবিএলের শাখায় না এসেই খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট

নিউজরুম
১৪-১০-২০২০ ০৮:১৯ অপরাহ্ন
এসআইবিএলের শাখায় না এসেই খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কোনো শাখায় না এসেই গ্রাহকরা খুব সহজে যেকোনো জায়গা থেকে অনলাইনে যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন সেজন্য চালু করা হয়েছে ই-অ্যাকাউন্ট সেবা।

এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ই-অ্যাকাউন্ট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, আইসিটি ডিভিশনের প্রধান মো. সুলতান বাদশা, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং কার্ড ডিভিশনের প্রধান শরিফ আল কাশেম উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল প্লাটফর্মে এ সময় ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে সবসময় অগ্রগামী এবং সে লক্ষ্যে ব্যাংকিং অ্যাপসহ নানা প্রযুক্তি চালু করেছে। এরই ধারাবাহিকতায় উদ্বোধন করা হলো অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা। গ্রাহকরা যেকোনো জায়গা থেকে যেকোনো সময় ব্যাংকের মোবাইল অ্যাপ এসআইবিএল নাউ ব্যাবহার করে ব্যাংক হিসাব খুলতে পারবেন এবং এর জন্য গ্রাহকদেরকে শাখায় আসতে হবে না।


নিউজরুম ১৪-১০-২০২০ ০৮:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 366 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com