সলঙ্গায় লেবুর কেজি ২০ টাকা
১৯ এপ্রিল, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন

  

সলঙ্গায় লেবুর কেজি ২০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৩-০৬-২০২১ ১২:১৩ পূর্বাহ্ন
সলঙ্গায় লেবুর কেজি ২০ টাকা
সাধারনত লেবু বিক্রি হয় হালি বা পিস হিসেবে। কিন্তু বিশ্বাস না হলেও সত্য সিরাজঞ্জের সলঙ্গা হাটে এবার লেবু বিক্রি হচ্ছে কেজি হিসেবে। গত সোমবার(১৪ জুন) বিকেলে সলঙ্গা হাটের কদমতলা তরকারি হাটায় হাঁক-ডাক দিয়ে কেজিতে লেবু বিক্রি করতে দেখা গেছে হোসেন আলী নামের এক বিক্রেতাকে। কারণ হিসেবে বিক্রেতারা জানিয়েছেন,লেবুর দাম বর্তমান খুবই কম। চাহিদা প্রচুর থাকলেও উৎপাদনও অনেক ভালো। নাটোর ও বগুড়ার বিভিন্ন এলাকা হতে বস্তায় লেবু কিনে এনে খুচরা ভাবে কেজি দরে বিক্রি শুরু করেছেন বিক্রেতারা। লেবু কেজিতে বিক্রির পেছনে সলঙ্গা বাজার সিন্ডিকেটের তেমন হাত না থাকলেও স্থায়ী কাঁচামাল ব্যবসায়ীরা বলেন,এভাবে কেজিদরে লেবু বিক্রি করলে আমাদের লেবুর ব্যবসা পথে বসে যাবে। লেবুর উৎপাদন বেশির কারণে হালির জায়গায় কেজিতে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। ক্রেতা সমাগম করতে বিক্রেতারা বলছেন,লেবুর কেজি ২০ টাকা,২০ টাকা,২০ টাকা। বিক্রেতাদের এমন হাঁক-ডাক শুনে সাধারন হাটুরেরা অনেকেই ভীড় করেন লেবুর দোকানে। হালির তুলনায় কেজিতে লেবু বেশি হওয়ায় লেবু কিনতে তাকে ঘিরে ধরেন ক্রেতারা।বিক্রেতা হোসেন আলী আরও জানান, গত দুই হাট ধরে কেজি দরে লেবু বিক্রি শুরু করেছি। সবজি বিক্রির পাশাপাশি বর্তমান লেবুর ব্যবসা লাভজনক ভেবে বস্তায় করে কিনে এনেছি। আব্দুল হাকিম নামের এক ক্রেতা বলেন, আমি ২০ টাকায় এক কেজি লেবু কিনেছি । আমরা তো সারা বছর লেবু কিনতাম হালি হিসেবে। এক হালি ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত এতদিন কিনেছি। কিন্তু আজকে কেজিতে লেবু বিক্রির জন্য হাঁক-ডাক শুনে মিস না করে ১ কেজি কিনলাম। কেজিতে প্রায় ১৫-১৭ টি করে লেবু পাওয়া যাচ্ছে। তবে লেবুর বাজার এখন পানির দরে হলেও বেশীর ভাগ দোকানে এখনও হালি/ পিস করে বিক্রি হচ্ছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৩-০৬-২০২১ ১২:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 594 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com