এনায়েতপুরে ওয়ালটন ব্র্যান্ডের দুই যুগপূর্তি উৎসব
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপনাই ওয়ালটন ব্র্যান্ডের দুই যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় ওয়ালটন পণ্য সামগ্রীর এক্সক্লুসিভ শোরুম মেসার্স হক ইলেকট্রনিক্স এন্ড মটরসে্র আয়োজনে কেক কাটা ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুই যুগপূর্তি অনুষ্ঠানে মেসার্স হক ইলেকট্রনিক্স এন্ড মটরসে্র চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ, (ওসি) আতাউর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ খান, সাধারন সম্পাদক রফিক মোল্লা,সমাজ সেবক হেলাল মন্ডল, একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান, এনায়েতপুর থানা অাওয়ামীলীগের সদস্য সোহেল রানা,হক ইলেকট্রনিক্স এন্ড মটরস্ এর পরিচালক ও জেলা রির্পোটার্স ইউনিটির সদস্য হিমেল হক, এনায়েতপুর প্রেসক্লাব সদস্য জুবায়েল হোসেনসহ, ওয়ালটন পণ্যসামগ্রীর ডিলার-ক্রেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের বিভিন্ন প্রশংসনীয় ও সাফল্য-সম্ভাবনাময় দিক আলোচনার পাশাপাশি এনায়েতপুর থানার সর্বপ্রথম প্রতিষ্ঠিত ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মের্সাস হক ইলেকট্রনিক্সের ব্যবসায়িক সাফল্য কামনা করেন।