এনায়েতপুরে মার্সেল ব্র্যান্ডের ডিজিটাল ক্যাম্পেইন
১৯ এপ্রিল, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন

  

এনায়েতপুরে মার্সেল ব্র্যান্ডের ডিজিটাল ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০৩-২০২১ ০৭:২৮ অপরাহ্ন
এনায়েতপুরে মার্সেল ব্র্যান্ডের ডিজিটাল ক্যাম্পেইন
সিরাজগঞ্জের এনায়েতপুরে মার্সেল ব্র্যান্ডের বর্ণাঢ্য ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) দুপুরে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে মার্সেল ব্র্যান্ডের ইউনিক মার্কেটিং এন্টার প্রাইজ শো রুমের আয়োজনে ডিজিটাল ক্যম্পেইন সিজন-৯ এর পক্ষ থেকে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাংবাদিকদের সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়। এর আগে প্রেসক্লাব চত্বরে সকালে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিধি মেনে বাঙ্গালীর ঐতিহ্য ঘোড়ার গাড়িতে নানা রংয়ে সজ্জিত হয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন ও দিনব্যাপী বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা ও মাস্ক বিতরণ করা হয়। এদিকে সমাজ সেবায় গুরুত্বপূর্ন অবদান রাখায় এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান, সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আবদুস ছামাদ খান ও সাধারন সম্পাদক রফিক মোল্লাকে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান, মার্সেল ব্র্যান্ডের সিনিয়র কর্মকর্তা নাসির উদ্দিন, ইউনিক মার্কেটিং এর পরিচালক এম ডি মানিক ইসলাম ও সমাজ সেবক খ.ম আল আমিন উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৩-২০২১ ০৭:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 610 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com