শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০২-২০২১ ০৫:২৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ কাজিপুরের সোনামুখী ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় কোন প্রকার চার্জ ছাড়া বিদ্যুৎ বিল গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার( ৮ ফেব্রুয়ারি) বিকেলে ব্যাংকের সোনামুখী শাখার এজেন্ট মেসার্স লিনাহ এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখা প্রধান মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আরিফ হোসেন, সিপবিএস-২ এর ডিজিএম হর্য় বর্ধণ প্রামাণিক, লিনাহ এন্টারপ্রাইজের প্রধান আব্দুল লতিফ প্রমূখ।
উল্লেখ্য কাজিপুরে এই প্রথম কোন প্রকার চার্জ ছাড়াই পল্লী বিদ্যুতের বিল জমা কার্যক্রম শুরু করলো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com