বেলকুচিতে বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৮-১২-২০২০ ০৫:০৯ অপরাহ্ন
|
|
বেলকুচিতে বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রস্তাবিত বস্ত্রসমিতির বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে বেলকুচি পৌর বানিজ্যিক এলাকায় মুকুন্দগাঁতি বাজারে বস্ত্রসমিতির নিজস্ব কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহন করেন, বেলকুচি উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বস্ত্র সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক, বাজার বনিক সমিতির সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম, ড্রাগ সমিতির সভাপতি অমৃত নারায়ণ দে, বস্ত্র সমিতির সহ-সাধারণ সম্পাদক খোকন, কোষাধ্যক্ষ মির্জা শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক নন্দ দুলাল রাজবংশী সহ সমিতির সাথে সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।
প্রশিক্ষণে সমিতি পরিচালনা জন্য যে সকল বিষয়াদি রয়েছে তা সকলকে অবহিত করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৮-১২-২০২০ ০৫:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 425 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ