বেলকুচিতে তাঁতি সমিতির নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ০২:১৮ অপরাহ্ন

  

বেলকুচিতে তাঁতি সমিতির নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-১২-২০২০ ১২:৫৫ অপরাহ্ন
বেলকুচিতে তাঁতি সমিতির নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড প্রাথমিক তাঁতী সমিতির নামে জাল কাগজপত্র তৈরী করে সূতা, রং ও রাসয়নিকদ্রব্য আমদানীসহ ঋণ উত্তোলনে অর্থ বানিজ্যর অভিযোগ পাওয়া গেছে। এঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ একটি প্রতারকচক্র প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া ঐ চক্রটির সাথে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা জড়িত বলে ঐ সমিতির সাবেক সভাপতি সোলেমান হোসেনের অভিযোগ। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান ভুক্তভোগী পরিবার। রবিবার (২০ ডিসেম্বর) বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ২ নম্বর ওয়ার্ড প্রাথমিক তাঁতী সমিতির সাবেক সভাপতি সোলেমান হোসেন এনায়েতপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের বলেন, আমি একজন গ্রাম্য ক্ষুদ্র তাঁতি, বেসিক ব্যাংকের কোন শাখায় হিসাব খুলিনি, ব্যাংক হতে আমি কোন ঋণ গ্রহণ করা বা এলসি খোলা কোনটিই করিনি। অথচ ব্যাংক কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এমনকি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ ঋণ গ্রহন বা আদায় বিষয়ে আমাকে কোন চিঠিও প্রদান করেননি। আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলার বিষয়ে আমি প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে বেসিক ব্যাংক লিমিটেড দিলকুশা শাখার ম্যানেজার বরাবর আবেদন করেছি। তা দীর্ঘ দিনেও সরবরাহ করা হচ্ছে না। আবেদনে যেসব কাগজপত্র চেয়েছি তা হল, অর্থজারীর আর্জি, ব্যাংকে হিসাব খোলার আবেদন ও লেনদেনের প্রমাণাদি, ঐ সময়ে কে ছিল দৌলতপুর ২ নম্বর ওয়ার্ড তাঁতী সমিতির সভাপতি তার প্রমানপত্র, সমিতির নামে ব্যাংকে জমাকৃত এলসি ঋণপত্রের সকল কাগজপত্রের কপি। মালামাল ছাড়াইয়া নেওয়ার জন্য ব্যাংক কর্তৃক প্রদানকৃত পত্র সমূহ ও মামলার বিবাদী এর পিতা ও মাতার নাম বর্তমান স্থায়ী ঠিকানাসহ জাতীয় পরিচয় পত্রের কপি। ছোলেমান সাংবাদিকদের আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাসানোসহ হয়রানি করা হচ্ছে। এবিষয়ে আমি কিছুই জানিনা। আদালত থেকে কোন নোটিশ বা কোন কাগজপত্র দেয়া হয়নি। একারনে কোর্টে হাজির হতেও পারিনি, পুলিশ আমাকে খুজতে আমার বাড়ীতে আসলে তখন জানতে পেরে কোর্ট থেকে মামলার নকল কপি সংগ্রহ করি, তাতে দেখা যায় ঔ প্রতারকচক্র আমাকে মামলায় আদালতে কয়েকবার হাজির দেখানোও হয়েছে, মামলা নং৬১/০৩, তাং ২৭-২-২০০৬ ইং, মানি নং ৬/১৯৯৭, অর্থ ঋণ আদালত ঢাকা । মামলার আর্জিতে উল্লেখ করা হয়, আমি ঐ ব্যাংকের কাছে ১,৬৫,৪৬,১৩৪ টাকা ঋণ পরিশোধ করছিনা মর্মে টাকা আদায় করার জন্য আমার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার দাবি জানাই।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-১২-২০২০ ১২:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 507 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com