কাজিপুরের সোনামুখীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ এর উদ্বোধন
১৯ এপ্রিল, ২০২৬ ০২:১৫ অপরাহ্ন

  

কাজিপুরের সোনামুখীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ এর উদ্বোধন

আব্দুল জলিল
০৮-১২-২০২০ ১১:৩৭ পূর্বাহ্ন
কাজিপুরের সোনামুখীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ কাজিপুর উপজেলার ১ নং সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজারে চালু হলো এটিএম বুথ। এর আগে সোনামুখীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে মেসার্স লিনাহ এন্টারপ্রাইজ। তারই প্রচেষ্টায় সোমবার সন্ধ্যায় চালু হলো এটিএম বুথ।

প্রধান অতিথি হিসেবে বুথ এর উদ্বোধন করেন বগুড়ার শেরপুর হাইওয়ে শাখার ম্যানেজার  আফজাল হোসেন ভিপি এবং বিশেষ অতিথি বগুড়া জোনের ম্যানেজার সাজ্জাদ হোসেন ভিপি। প্রথম ট্রানজেকশন করেন ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা  ডা. আশকার পাইন।

 এসময় উপস্থিত ছিলেন কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, মানবাধিকার সংস্থা আসক এর সিরাজগঞ্জ জোনাল অফিস প্রধান আবু বাশির, ইসলামী ব্যাংক(এজেন্ট ব্যাংকিং) সোনামুখী শাখার পরিচালক ও ব্যবস্থাপক আব্দুল লতিফ, সাংবাদিক মিজানুর রহমান, আবু তৈয়ব সুজয়। পরে বিশেষ মোনাজাত  অনুষ্ঠিত হয় ।


আব্দুল জলিল ০৮-১২-২০২০ ১১:৩৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 615 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com