কাজিপুরের ঝুট কম্বল শিল্পের প্রসারে ইউএনও’র ডিওলেটার
২১ এপ্রিল, ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ন

  

কাজিপুরের ঝুট কম্বল শিল্পের প্রসারে ইউএনও’র ডিওলেটার

আব্দুল জলিল
১৯-১১-২০২০ ১০:২১ পূর্বাহ্ন
কাজিপুরের ঝুট কম্বল শিল্পের প্রসারে ইউএনও’র ডিওলেটার

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বাজারের ঝুটশিল্পের প্রচার এবং প্রসারের লক্ষ্যে দেশের সকল ইউএনওদের নিকট আধা সরকারি পত্র(ডিও লেটার) দিয়েছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। আশির দশকের শেষদিকে শুরু হওয়া এই শিল্প এখন এলাকার গন্ডি ছাড়িয়ে দেশের নানা প্রান্তের মানুষের চাহিদা পূরণ করে চলেছে।  বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের ১৭ টি জেলায় শীতের কম্বল হিসেবে এখানকার কম্বলের চাহিদা ব্যাপক। প্রায় চল্লিশ হাজার শিক্ষিত, স্বল্পশিক্ষিত কিংবা স্বশিক্ষিত নারী ও পুরুষ এই শিল্পের সাথে জড়িত। এসব দিক বিবেচনায় এনে কাজিপুরের ইউএনও  দেশের সব  ইউএনওদের দৃষ্টি আকর্ষণ করে পত্র দিয়েছেন।

গত  বুধবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি পত্র ‘ইউএনও কাজিপুর’ পেজে আপলোড করা হয়েছে। পত্রে  উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় চার নেতার অন্যতম  সাবেক প্রধানমন্ত্রি শহিদ ক্যাপটেন এম মনসুর আলীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী কাজিপুর উপজেলার শিমুলদাইড় বাজারকে কেন্দ্র করে মানসম্মত কম্বল তৈরি হচ্ছে। বেকার জনগোষ্ঠীর নতুন কর্মসংস্থান তৈরি করা এই শিল্পের বিকাশে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখতে এই কম্বল ব্যবহার করা যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রিও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিয়েছেন। সেক্ষেত্রে আপনার সহযোগিতা কামনা করছি। শীত মৌসুমে সরকারি, বেসরকারিভাবে কাজিপুর উপজেলা হতে স্বল্পমূল্যে মানসম্মত কম্বল সংগ্রহ করে এই শিল্পকে বিকশিত করতে আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী জানান, “ কোন প্রকার ব্যাংক ঋণ সুবিধা, উপযোগী স্থান, পরিবেশ ও বাজার ব্যবস্থা ছাড়াই ব্যক্তি উদ্যোগেই এই শিল্পে এখন অনেক বেকারের কর্মসংস্থান হয়েছে। সেক্ষেত্রে সরকারিভাবে তাদের বাজার সৃষ্টি করে দিতে পারলে এই শিল্পে কমপক্ষ্যে লক্ষাধিক বেকারের কর্মসংস্থান সম্ভব হবে। এ কারণেই আধা সরকারি পত্র দিয়ে দৃষ্টি আকর্ষণের এই প্রচেষ্টা।”  


আব্দুল জলিল ১৯-১১-২০২০ ১০:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 997 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com