মহানবী (স:) কে অবমাননার প্রতিবাদে খুকনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
২১ এপ্রিল, ২০২৬ ০৭:০১ পূর্বাহ্ন

  

মহানবী (স:) কে অবমাননার প্রতিবাদে খুকনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-১১-২০২০ ০৯:৪৬ পূর্বাহ্ন
মহানবী (স:) কে অবমাননার প্রতিবাদে খুকনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
জহুরুল ইসলাম: মহানবী হজরত মুহাম্মদ (স:) কে অবমাননা ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানাধীন খুকনীতে সর্বস্তরের মুসলিম মানুষের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার (৯ নভেম্বর) সকালে খুকনী বহুমুখী উচ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও মহানবীকে অবমাননার প্রতিবাদ বিক্ষোভের আয়োজক কমিটির আহব্বায়ক হাজী ফিরোজ হাসান অনিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামি’আ হুসাইনিয়া মদিনাতুল উলুম মাদরাসা খুকনীর সদর মুহতামিম হযরত মাও. আবদুর রাজ্জাক (দা: ব:)। এসময় সদর মুহতামিম মুফতি আবদুর রউফ, মাও. আবদুল কাদর সিদ্দিকী, মাওলানা আবদুল্লাহ, আয়োজক কমিটির হাজী সাইফুল ইসলাম ও হাজী লালমিয়া, খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, খুকনী ইউপি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত করেন খুকনীর সদর মুহতামিম হযরত মাও. আবদুর রাজ্জাক (দা: ব:)। পরে একটি বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-১১-২০২০ ০৯:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 466 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com