মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে তামাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
জহুরুল ইসলাম:
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স) কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচির তামাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুম্মা উপজেলার তামাই গ্রামের হাইস্কুল মাঠে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের উদ্যোগে এই সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে আলহাজ্ব ফজলুর রহমান রুমুর সভাপতিত্বে ও ডাঃ মোঃ রুহুল আমিনের সঞ্চালোনায় বক্তব্য রাখেন, তামাই দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম হোসেন সিরাজী, কলিয়াপাড়া জামে মসজিদের খতিব, হাফেজ মোঃ আব্দুল ওহাব, সমাজ সেবক আব্দুল মান্নান যোয়াদ্দার, তামাই কেন্দ্রিয় জামে মসজিদের সেক্রেটারি আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মোঃ রেজাউল করিম, মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার, মোঃ সাহ্ আলম মেম্বার, হাফেজ মাওলানা মোঃ আরিফুল ইসলাম সেরাজী প্রমূখ।
গ্রামের১৫-২০ টি মসজিদ থেকে মিছিল সহকারে সহস্রাধিক মুসুল্লি সমাবেশে অংশগ্রহণ করেন৷ শত শত মানুষ মুহুর্মুহু স্লোগানে নবীজির অপমানের প্রতিবাদ জানান। সমাবেশে সরকারের প্রতি তিনদফা দাবি জানান ডাঃ মোঃ রুহুল আমিন।
দাবিগুলো হলো, ১. রাষ্ট্রীয় মদদে হযরত মুহাম্মদ (স) কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় , রাষ্ট্রিয় ভাবে এর প্রতিবাদ যানাতে হবে এবং জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে।
২. ফ্রান্সের সাথে সবধরনের কূটনীতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
৩. ফ্রান্সের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জন করতে হবে।