ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে সাতবাড়িয়া ডিগ্রী কলেজের বিশাল বিক্ষোভ
২১ এপ্রিল, ২০২৬ ০৮:৫৬ পূর্বাহ্ন

  

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে সাতবাড়িয়া ডিগ্রী কলেজের বিশাল বিক্ষোভ

দিলীপ গৌর
০৪-১১-২০২০ ০৬:১১ অপরাহ্ন
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে সাতবাড়িয়া ডিগ্রী কলেজের বিশাল বিক্ষোভ

শাহজাদপুর  প্রতিনিধি : ফ্রান্সে মহানবী ( সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরীর প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতৈল ইউনিয়ন সর্বস্তেরর তৌহিদী জনতার ব্যানারে স্মরণকালের আজ ৪ নভেম্বর বুধবার সকালে ঘোরশাল সাহিত্যিক বরকাতুল্লাহ ডিগ্রী কলেজ মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঘোরশাল চৌরাস্তা, মালতিডাঙ্গা হয়ে প্রায় ৪ কিলোমিটার রাস্তা হেঁটে এ প্রতিবাদ জানায়।

পরে সাতবাড়িয়া হাইস্কুল মাঠে বিশাল সমাবেশে করে। ২০টি গ্রামের প্রায় ১০ হাজার লোক এ সমাবেশে উপস্থিত ছিলেন। মুফতী মাওঃ আনোয়রুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুফতী মাওলানা এনামুল হক মাদারীপুরী। তিনি বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কটুক্তিকারীদের জন্য এদেশে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা হয়েছে।

ইসলামকে টিকিয়ে রাখার ও ইমানকে অক্ষুন্ন রাখার জন্য নারী জাতির সম্মান রক্ষায় ধর্ষণে বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে। আমি এ আইনকে সাধুবাদ জানাই। তিনি এই প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের আহবান জানায় ১৭ কোটি মুসলমানের কলিজার কথা বুঝতে হবে, তাদের ভাষা বুঝতে হবে, কেউ পবিত্র ধর্ম ইসলামে নিয়ে কটুক্তি করলে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি আইন মৃত্যুদণ্ড পাশ করতে হবে।

অন্যথায়, ১৭ কোটি তৌহিদী জনতা ফ্রান্সের বিরুদ্ধে রুখে দাড়াবে। তিনি আরও বলেন, ঢাকা হলো মসজিদের শহর। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্রান্সের সাথে অবিলম্বে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দূতাবাস বন্ধ করে দিন।  ফ্রান্সের যাবতীয় পন্য বয়কটসহ সকল ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করার ঘোষনা দেন মুছুল্লীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আব্বাস আলী, মুফতী মাওলানা আবু হোরায়রা, মাওলানা সাব্বির আহমেদ, বিশিষ্ট রাজনীতিবীদ সৈয়দ আলী মোল্লা, শফিকুল ইসলাম,লুৎফর রহমান লাল প্রমুখ। শেষে কুশপুত্তলিকা দাহ করা হয়।

 


দিলীপ গৌর ০৪-১১-২০২০ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 571 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com