শিরোনামঃ
দিলীপ গৌর ০২-১১-২০২০ ০৫:২৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরীর প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানদের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সর্বস্তরের তৌহীদি জনতার ব্যানারে আজ ২ নভেম্বর সোমবার সকালে অর্ধলক্ষ মুছুল্লী বিক্ষোভ মিছিল বের করে। শাহজাদপুর থানাঘাট কওমিয়া মাদ্রাসা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্য এই বিক্ষোভ মিছিলে শাহজাদপুরের বিভিন্ন কওমিয়া, হাফেজিয়া, আলিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষক ছাড়াও স্কুল, কলেজের শিক্ষক, ছাত্র, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণীপেশার অর্ধলক্ষ মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশ নেয়। পরে শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুফতী মাওঃ আরিফ হোসেন, মুফতী মাওঃ হাফিজুর রহমান, মুফতী মাওঃ নজরুল ইসলাম, মুফতী মাওঃ এনামুল হক (মাদারীপুরী), মুফতী মাওঃ আহাদ আলী প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল আওয়াল। এসময় বক্তাগণ ফ্রান্সের পন্য বর্জনের ডাক দেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এর কুশপুত্তলিকা দাহ্ করে। বক্তাগণ সরকারের প্রতি ফ্রান্স সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে বলেন, ফ্রান্স দূতাবাস বন্ধ করার পাশাপাশি ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
ফ্রান্সের প্রেসিডেন্টসহ সকল ইসলাম বিরোধীদের হুশিয়ার করে বলেন, প্রয়োজনে মুসলমানরা তাদের নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিয়ে দিবে। তবুও নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা। এজন্য মত ও পথ ভুলে সকল নবী প্রেমি উম্মতদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ১৭ কোটি মুসলমানের প্রাণের দাবি ভবিষ্যতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কেউ কটুক্তি না করে। যদি কেউ করে তার শান্তি মৃত্যুদণ্ড এই দাবি জানান তৌহীদি জনতা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com