উল্লাপাড়ায় ফ্রান্স কে বয়কটের ডাকে বিক্ষোভ সমাবেশ
২১ এপ্রিল, ২০২৬ ০৮:৫৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ফ্রান্স কে বয়কটের ডাকে বিক্ষোভ সমাবেশ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-১১-২০২০ ০৪:৩৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় ফ্রান্স কে বয়কটের ডাকে বিক্ষোভ সমাবেশ

উল্লাপাড়া প্রতিনিধিঃ রোববার (০১ নভেম্বর) বেলা ১১ টায় উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর ছবি বিকৃত করে প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ছবি বিকৃত করে প্রকাশিত করায় উল্লাপাড়া ওলামা পরিষদের আয়োজনে পৌর উন্মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আসা শতশত মুসলিম সম্প্রদায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মুফতি মওলানা মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মওলানা মুফতি মনিরুল ইসলাম, মওলানা আব্দুল জব্বার, ডাঃ জাহাঙ্গীর, মওলানা জাকির হোসেন, মওলানা আব্দুল হাকিম,মওলানা মামুন রহমানী,মওলানা মুফতি আব্দুর রহমান,মওলানা মুফতি জয়নাল আবেদীন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ) এর ছবি বিকৃত করে প্রকাশিত করায় ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোর প্রতি ঘৃণা ও নিন্দা প্রকাশ করেন। সেইসাথে বক্তারা ফ্রান্স পণ্য বয়কট সহ বাংলাদেশ সরকার কে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক না রাখার আহ্বান জানান এবং বাংলাদেশে ফ্রান্স রাষ্টদূত কে তলব করা কথা বলেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-১১-২০২০ ০৪:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 773 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com