মহানবীর (স:) এর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে এনায়েতপুরে বিক্ষোভ ও সমাবেশ
২১ এপ্রিল, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন

  

মহানবীর (স:) এর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে এনায়েতপুরে বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩১-১০-২০২০ ০৫:১৬ অপরাহ্ন
মহানবীর (স:) এর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে এনায়েতপুরে বিক্ষোভ ও সমাবেশ

জহুরুল ইসলাম: ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরের সকল ব্যবসায়ীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বাদ জোহর থানা রোড়ে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এনায়েতপুর প্রেসক্লাব চক্তরে বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন হাট খোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আলমগীর হোসেন।

এসময় বক্তব্য রাখেন এনায়েতপুর থানা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর, প্রসক্লাবের সভাপতি হাজী আবদুস ছামাদ খান, আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব ডা. আইয়ুব আলী ও ইসলামি বক্তা হাফেজ হোসাইন মোহাম্মদুল্লাহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সে মহানবী (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যে ধষ্টতা দেখিয়াছে তা বিশ্বের দুই’শ কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত করেছে এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অসভ্য কর্মকান্ড বন্ধ করতে হবে এবং অবিলম্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাক ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী ফ্রান্স ও ম্যাক্রা সরকারকে মুসলিম দেশের শাসকদের বয়কট করার আহান জানানো হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩১-১০-২০২০ ০৫:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 520 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com