শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-১০-২০২০ ০৭:০৭ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সাম্প্রতি ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে এক প্রতিবাদ বিক্ষোভ করেছে মুসলিম সমাজ। এসময় থানা পুলিশের একটি টিম বিক্ষোভ মিছিলে বাঁধা দেয়। বাঁধাকে উপেক্ষা করে মুসলিম সমাজ বিক্ষোভ কের। শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মা নামাজ আদায়ের পর বেলকুচি সরকারী কলেজ সংলগ্ন জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলে রাসূলের অবমাননা, মেনে নেওয়া হবে না। বিশ্বনবীর অবমাননা, সহ্য করা হবে না। ফ্রান্সের পণ্য বর্জন কর, করতে হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইত্যাদি বলে তারা শ্লোগান দেয়। হাজারও মানুষের অংশগ্রহণে মিছিলে ফ্রান্সের পন্য নিষিদ্ধ করন সহ বয়কট করার দাবীতে শ্লোগানে মুখরিত করে মুকুন্দগাঁতি বাজার পৌঁছানোর আগে পুলিশের বাঁধার সম্মুখীন হয়। এতে মিছিলে অংশগ্রহকারী বিক্ষিপ্ত জনতা ক্ষেপে গিয়ে পুলিশের বাঁধাকে উপেক্ষা করে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বেলকুচি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com