বেলকুচিতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৫-১০-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন
|
|
বেলকুচিতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলাতনে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমনের সভাপত্বিতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
এ সময় ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার উপ পরিচালক ফারুক আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম ইউসুফ জী খাঁন, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকার, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ শাখার মাস্টার ট্রেইনার শিহাব উদ্দিন, চালা জামে মসজিদের ইমাম মাওঃ রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সমেশপুর জামে মসজিদের পেশ ইমাম মাও: হেলাল উদ্দিন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৫-১০-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 393 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ