এনায়েতপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৩-১০-২০২০ ০৯:৩৪ অপরাহ্ন
|
|
এনায়েতপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা সদরের আলহেরা মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে শাখার উদ্বোধন করেন ব্যাংকের বগুড়া জোনাল ইনচার্জ আবদুস সোবহান। এর আগে ব্যাংক চত্বরে বেলকুচি শাখা ব্যবস্থাপক রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের বগুড়া জোনাল ইনচার্জ আবদুস সোবহান।
এসময় এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম
শামীম হক, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম, ব্যাংকের ম্যানেজার সানোয়ার হোসেন সরকার, এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি পাষান আলী সরকার, সাধারন সম্পাদক আবদুল খালেক, পরিচালক মুক্তার হাসান, আদর্শ সমাজ কল্যাণ
সংঘের সভাপতি ডা. মোফাজ্জল হোসেন ও থানার এস আই রেজাউল করিম।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-১০-২০২০ ০৯:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 575 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ