শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১০-১০-২০২০ ১১:১৭ অপরাহ্ন |
বাজারে আসা সকল প্রকার শাক সবজি ও কাঁচা মালের দাম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের এখন নাগালের বাইরে। সলঙ্গা থানা সদর সহ ৬ টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে,সব কিছুর বাজার এখন চড়া।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাজার করতে আসা এক নারী ব্র্যাক কর্মী জানান,শাক সবজি দাম এখন আকাশ চুম্বী। ছোট একটি লাউ কিনলাম ৫০ টাকা।খারিজা ঘুঘাট গ্রামের এক সবজি বিক্রেতা জানান, কাঁচা বাজারে সব কিছুর দাম এখন ক্রয় ক্ষমতার বাইরেই বলা চলে। আমরা কি করব ভাই ।
পাইকারী কেনার উপর ভিত্তি করে আমাদের বেচা। বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়,পেঁয়াজ কেজি ৯০-১০০ টাকা,আলু ৪৫-৫০ টাকা,কপি ১০০ টাকা,বেগুন ৭০-৮০ টাকা, মুলা ৫০ টাকা,কাঁচা মরিচ ২৪০-২৫০ টাকা,পোটল ৬০ টাকা,শসা ৮০ টাকা,করলা ৮০ টাকা,পেঁপে ৩০ টাকা,বরবটি ৬০-৬৫ টাকা,লেবুর হালি ২০-২৫ টাকা।
অনেক ক্রেতা অভিযোগ করে বলেন,প্রশাসনের সুষ্ঠ বাজার মনিটরিং না থাকায় এবং সলঙ্গার কাঁচামাল ব্যবসায়ীরা সমিতি করে একরেটে বিক্রির কারনে গ্রাম এলাকার চেয়ে এ সব দোকানীরা অনেকাংশে জিম্মি করে দাম বেশী নিয়ে থাকেন বলে অনেক ক্রেতাই অভিযোগ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com