রায়গঞ্জ-সলঙ্গায় পেঁয়াজের বাজার বেড়েই চলেছে
২১ এপ্রিল, ২০২৬ ০৮:০৫ অপরাহ্ন

  

রায়গঞ্জ-সলঙ্গায় পেঁয়াজের বাজার বেড়েই চলেছে

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১০-১০-২০২০ ০৯:৫৪ পূর্বাহ্ন
রায়গঞ্জ-সলঙ্গায় পেঁয়াজের বাজার বেড়েই চলেছে

সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ-সলঙ্গা এলাকার হাটবাজার ও দোকানপাটে পেঁয়াজের বাজার বেড়েই চলেছে। বাজার মনিটরিং না থাকায় এ অবস্থা সৃষ্টি হচ্ছে বলে অনেকেই দায়ী করছেন। বাজার বাড়ার শুরুতে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত পেঁয়াজ বেচাকেনা হত।

কিছুদিন একটু কমে বেচাকেনা হলেও আবার সেই চড়া দাম শুরু করেছে বিক্রেতারা। এলাকার ধানগড়া,চান্দাইকোনা,ভুইয়াগাতী,ঘুড়কা,নলকা,হাটিকুমরুল রোড,সলঙ্গা বাজার,হরিনচড়া,দবিরগঞ্জ সহ বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে জানা যায়,ভারতীয় ও মিয়ানমারের আমদানীকৃত পেয়াজ ৭০-৮০ টাকা আর দেশী পেঁয়াজ ৯০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দোকানীরা আরও জানান, প্রচুর পরিমানে নতুন পেয়াজ যতক্ষণ পর্যন্ত কৃষকের ঘরে উঠবেনা, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের বাজার কমবে না। তবে সুষ্ঠ বাজার মনিটরিং করলে ক্রেতারা হয়ত কিছুটা স্বস্থি পেত বলে অনেকেই মনে করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১০-১০-২০২০ ০৯:৫৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 449 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com