শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-১০-২০২০ ০১:০৮ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার কামারপাড়া পুরাতনপাড়া নূর-ই জামে মসজিদে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস। শুক্রবার (২ অক্টবর) সকালে নূর-ই জামে মসজিদ কমিটির উদ্যোগে উদ্বোধন অনুষ্ঠনের আয়োজন করা হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, দৌলতপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন, খামার গ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী সরকার, যমুনা টিভির স্টার্ফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, অত্র মসজিদের সভাপতি ছাত্তার সরকার রিয়াজুল ইসলামসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com