তাড়াশে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
২১ এপ্রিল, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন

  

তাড়াশে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-১০-২০২০ ০৬:৫৪ অপরাহ্ন
তাড়াশে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় বৃহস্পতিবার (১অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো: আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল হক, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোয়াজ্জেম হোসেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো: মিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মাষ্টার ট্রেইনার মো: শিহাব উদ্দিন, ফিল্ড সুপার ভাইজার মো: হাসান আলী, মডেল কেয়ারটেকার আব্দুল মাজিদ, সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: ফারুক আহম্মেদ। সম্মেলনে উপজেলা বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহন করেন। শেষে কুয়েতের আমীরের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও তাড়াশ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: আনিছুর রহমান ।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-১০-২০২০ ০৬:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 312 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com