প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ইফার আয়োজনে তাড়াশে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত
২১ এপ্রিল, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন

  

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ইফার আয়োজনে তাড়াশে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৮-০৯-২০২০ ০২:০৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ইফার আয়োজনে তাড়াশে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত
এম এ মাজিদ : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার প্রায় চার শতাধিক জামে মসজিদে বাদ জোহর ওই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও তার সুস্থতা এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা মো: আনিছুর রহমান ও উপজেলা পরিষদ জামে মসজিদেও পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল ওয়াহাব বলেন, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জোহরের নামাজ পরে বিশেষ দোয়া করার কথা বলা হয়েছে। সে মোতাবেক নামাজ শেষে বিশেষ দোয়া করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: ফারুক আহম্মেদ বলেন, প্রকল্প দপ্তরের নির্দেশনার আলোকে জেলার সকল মসজিদে আজ(সোমবার) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাদ যোহর বিশেষ দোয়ার আয়োজন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৯-২০২০ ০২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 399 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com