শিরোনামঃ
দিলীপ গৌর ২২-০৯-২০২০ ০৭:২১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যার প্রফেসর আজাদ রহমান।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহার সভাপত্বিতে সম্মেলনে আরোবক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, ইসলামিক ফাউন্ডেশনের সিরাজুল ইসলাম, মোঃ হাসিবুর রহমান, মওলানা সিহাব উদ্দিন প্রমুখ। উক্ত সম্মেলনে উপজেলার শত শত ইমামগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ইউএনও বলেন, ইসলাম শান্তির ধর্ম। কোন জঙ্গিবাদ ইসলাম পছন্দ করে না। ধর্ম মানুষকে মুক্তির পথ দেখায়। আপনারা নামাজের পড়ে খারাপ কাজের এবং ভালো কাজের সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন।
তাহলে আর সমাজে অপরাধ থাকবে না।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com