শাহজাদপুরে ব্যবসায়ীদের সাথে নবাগত অফিসারের মতবিনিময় সভা
২২ এপ্রিল, ২০২৬ ০৩:২৩ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ব্যবসায়ীদের সাথে নবাগত অফিসারের মতবিনিময় সভা

দিলীপ গৌর
১৯-০৯-২০২০ ০৯:০১ অপরাহ্ন
শাহজাদপুরে ব্যবসায়ীদের সাথে নবাগত অফিসারের মতবিনিময় সভা

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলা ব্যবসায়ী দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ‘র সাথে নবাগত অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে শাহজাদপুর থানা অভ্যর্থনা কক্ষে মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, ব্যবসায়ীরা অত্যন্ত পরিশ্রমি হয় তাই আপনাদের যেকোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি সব ধরনের সহযোগিতা করব এবং টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আমাকে জানালে আমি আপনাদের নিরাপদে বাড়ি গিয়ে পৌঁছে দেব।

মাননীয় পুলিশ সুপারের নির্দেশে আমি সাধারণ মানুষ ও আপনাদের সকল ধরণের নিরাপত্তা দেওয়াই হবে আমার কাজ পুলিশ জনগণের বন্ধু সেটাই আমি প্রমাণ করবো। কোন চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকসেবী দেখলেই আমাকে জানাবেন। আমি এদের কঠোর হস্তে দমন করিব। তিনি ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়াও ব্যবসাীয় তপন ঘোষের উপর হামলাকারীদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। কোন অশুভ লোকের স্থান শাহজাদপুরে হবে না। এ সময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি হাজী মুনছুর রহমান, সাধারণ সম্পাদক রনি খান শান্ত, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল মোমিন, খন্দকার শিপন, সাগর বসাক, জয়দেব ঘোষ, তপন ঘোষ, ইয়ামিন হোসেন, শফিকুল ইসলাম শফি, উজ্জল খান, পল্লব বসাক প্রমুখ।
 

 


দিলীপ গৌর ১৯-০৯-২০২০ ০৯:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 339 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com