সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
২১ এপ্রিল, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

  

সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১৯-০৯-২০২০ ০৫:০৭ অপরাহ্ন
সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
এম এ মাজিদ: সিরাজগঞ্জের সদর উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে(১৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় জামে মসজিদে উপ পরিচালক মো: ফারুক আহম্মেদের সভাপতিত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। মঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌর মেয়র মুক্তা সিরাজী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান,সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো : আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো:মিরাজুল ইসলাম, ফিল্ড অফিসার মো: মহিউদ্দিন খাঁন, হিসাব রক্ষন মো: ইব্রাহীম খলিল,সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো: মাহবুব হোসেন প্রমূখ। পরে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো: আবু বক্কর সিদ্দিক।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৯-২০২০ ০৫:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 410 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com