সিরাজগঞ্জে প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের ৫ দিন ব্যাপি রিফ্রের্সাস প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৩-০৯-২০২০ ০৪:৩৪ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জে প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের ৫ দিন ব্যাপি রিফ্রের্সাস প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
এম এ মাজিদ:
সিরাজগঞ্জে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত প্রাপ্ত ইমামদের অংশগ্রহনে ৫দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) সকালে শহীদ শামসুদ্দিন জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ওই কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মাদ ফারুক আহম্মাদ।
উপ পরিচালক মো: ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডঃ মোহাম্মাদ ফারুক আহম্মাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক, মো: আনিসুজ্জামান সিকদার,জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক মো: তারিকুল ইসলাম, ইমাম প্রশিক্ষন একাডেমির সহকারী প্ররিচালক মো: মোস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মিরাজুল ইসলাম প্রমূখ।
রিফ্রের্সাস প্রশিক্ষনে জেলার ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহন করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৯-২০২০ ০৪:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 464 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ