তাড়াশে জাতীয় শোক দিবস উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এম এ মাজিদ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তাড়াশে কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন তাড়াশের আয়োজনে শনিবার সকালে তাড়াশ মডেল রির্সোস সেন্টারে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: ওবায়দুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন তাড়াশ উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো: হাসান আলী, উপজেলা মডেল কেয়ারটেকার মো: আব্দুল মাজিদ, সাধারণ কেয়ারটেকার মো: শাহেদ আলী, মাওলানা ফজলুল হক, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, রেজাউল করিম প্রমুখ।
শেষে ১৫ আগষ্ট শাহাদাত বরনকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, আলহাজ হাফেজ আব্দুল কাইয়ুম।