বেলকুচিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্ট ও এসিআই পিওর ফুড প্রোডাক্টের দোকান উদ্বোধন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০৮-২০২০ ০৯:০৬ অপরাহ্ন
|
|
বেলকুচিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্ট ও এসিআই পিওর ফুড প্রোডাক্টের দোকান উদ্বোধন
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্ট ও এসিআই পিওর ফুড প্রোডাক্ট ডিলারশীপ দোকান উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ডিলারশীপ দোকান শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলার আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা।
মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে বেলকুচি পৌর এলাকার চালা বাসষ্ট্যান্ড বাজারে ডিলারশীপ দোকানের শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত আরও উপস্থিত ছিলেন মেসার্স মদিনা অয়েল মিল ও বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্ট ও এসিআই পিওর ফুড প্রোডাক্ট ডিলারের সত্ত্বাধিকারী আলহাজ্ব সিরাজুল ইসলাম, ডিলারী দোকানের পরিচালনায় জাহিদুল ইসলাম ও জাকিরুল ইসালামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০৮-২০২০ ০৯:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 549 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ