তাড়াশে গরুর চামড়ার দাম কম, খাশির চামড়া নেয়ার লোক নেই !
২২ এপ্রিল, ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন

  

তাড়াশে গরুর চামড়ার দাম কম, খাশির চামড়া নেয়ার লোক নেই !

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-০৮-২০২০ ০৫:১৭ অপরাহ্ন
তাড়াশে গরুর চামড়ার দাম কম, খাশির চামড়া নেয়ার লোক নেই !

আশরাফুল ইসলাম রনি:

পবিত্র ইদ উল আজহা উপলক্ষে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে পশু কোরবানী করা হয়েছে।  তবে গরীবের হক, চামড়ার দাম নেই বললেই চলে এ বছর। 

শনিবার (০১ আগষ্ট) খোজ নিয়ে জানা যায়,   গত কয়েক বছরে চামড়া নিয়ে এমন বিপর্যয় তারা দেখেননি । করোনার কারণে চামড়ার দাম কমে যাওয়ায় সব চেয়ে বেশি বিপাকে পড়েছে এতিম খানা, মাদ্রাসা ও হত দরিদ্র মানুষেরা।

বিগত বছরগুলোতে পশু কোরবানির পর পরই ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন  গ্রামে গ্রামে লোক নিয়োগ করতেন চামড়া কেনার জন্য। সেই সঙ্গে মৌসুমী ব্যবসায়ীরাও প্রতিযোগিতা করে চামড়া কিনতেন । কিন্তু এ বছরের চিত্র সম্পূর্ণ বিপরীত।


চামড়া ব্যবসায়ী নসিম মির্জা জানান, ষাড়ের চামড়া তারা ক্রয় করেছেন মাত্র ২৫০-৫০০ টাকায় আবার কেউ ২০০ টাকায়ও। আর খাসির চামড়া বিক্রি হচ্ছে মাত্র ১০-৩০ টাকায়। আবার কেউ কেউ ফ্রি চামড়া সংগ্রহ করছেন।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৮-২০২০ ০৫:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 415 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com