বেলকুচিতে বন্যা ও করোনায় লোকসানের মুখে বস্ত্র ব্যবসায়ীরা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩০-০৭-২০২০ ১২:২৫ অপরাহ্ন
|
|
বেলকুচিতে বন্যা ও করোনায় লোকসানের মুখে বস্ত্র ব্যবসায়ীরা
জহুরুল ইসলাম:
সাম্প্রতিক সময়ের মহামারী করোনা ভাইরাস (কেভিড-১৯) কারণে মানব জীবনে নেমে এসেছে অনেকটাই স্থবিরতা। তার সাথে যুক্ত হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। করোনা ও বন্যার প্রাভাবের কারণে সিরাজগঞ্জের বেলকুচিতে লোকসানের মুখে রয়েছে বস্ত্র ব্যবসায়ীরা। ঈদকে ঘিরে বস্ত্র ব্যবসায়ীদের অনেক প্রত্যাশা থাকলেও করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতির কারণে অনেকটাই হতাশা গ্রস্থ হয়ে বানিজ্যিক কার্যক্রম চালিয়ে যাছে।
উপজেলার প্রাণকেন্দ্র মুকুন্দগাতীতে গড়ে ওঠা বাজারের বৈশাখী ফ্যাশানের স্বাতাধিকারী শামীম মির্জা জানান, আমারা যারা বস্ত্র ব্যবসায়ী আছি তারা সারা বছর যেমন তেমন দুইটা ঈদ উৎসবে আশা করি আমাদের বিক্রি ভালো হবে। সে অনুপাতেই দোকানে মালামাল ক্রয় করে থাকি। কিন্তু করোনা আর বন্যায় মানুষের আয় রোজগার কমে যাওয়ার কারণে আমাদের প্রত্যাশা অনুয়ায়ী বিক্রি হচ্ছে না।
একই বাজারের এন আর উৎসবের স্বাতাধিকারী নন্দ দুলাল বলেন, আশা করেছিলাম এ বছর ভালো ব্যবসায় হবে। কিন্তু বন্যার ভয়াবহ রুপ আমাদের নিরাশ করেছে। মার্কেটে খুবই কম ক্রেতা আসছে। আমরা যে টাকা ব্যবসায়ে পুজি খাটিয়েছি তাতে তো আমাদের লাভ তো দূরের কথা এখন কর্মচারীর বেতন দেওয়াই দূরহ হয়ে গেছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০৭-২০২০ ১২:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 597 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ