চৌহালী ও বেলকুচিতে স্বাস্থ্য বিধি অমান্য করে চলছে কোরবানির পশুরহাট
২২ এপ্রিল, ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন

  

চৌহালী ও বেলকুচিতে স্বাস্থ্য বিধি অমান্য করে চলছে কোরবানির পশুরহাট

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৭-০৭-২০২০ ১০:৪২ পূর্বাহ্ন
চৌহালী ও বেলকুচিতে স্বাস্থ্য বিধি অমান্য করে চলছে কোরবানির পশুরহাট

চৌহালী প্রতিনিধি :সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী উপজেলার এনায়েতপুর থানা থেকে মাত্র সোয়া কিলোমিটার দূরে পুলিশ প্রহরায় স্বাস্থ্য বিধি অমান্য করে লাগানো হয়েছে দু‘টি কোরবানির পশুরহাট।

এ হাট দু‘টির একটি লাগানো হয়েছে চৌহালী উপজেলা ও এনায়েতপুর থানার সোদিয়াচাঁদপুর ইউনিয়নের বেতিল গ্রামের বেতিল বহুমুখী স্কুল এন্ড কলেজ মাঠে। অপরটি লাগানো হয়েছে বেলকুচি উপজেলার এনায়েতপুর থানার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর বটতলা সড়কের উপর। এ ছাড়া শুক্রবার এনায়েতপুর থানা সংলগ্ন পশুরহাটেও মানা হয়নি কোন স্বাস্থ্য বিধি। এ সব পশুরহাটে হাজার হাজার মানুষ মাক্স ছাড়া উপস্থিত হয়ে গাঁ ঘেষে বেচাবিক্রি ও চলাফেরা করেছে অবাধে। এ সকল হাটে এনায়েতপুর থানা পুলিশের একাধিক এসআই উপস্থিত থাকলেও তাদেরকে নিরব দর্শকের ন্যায় বসে থাকতে দেখা গেছে। রবিবার আবারও বসছে এনায়েতপুর হাট,মঙ্গলবার বসবে গোপালপুর বটতলা সড়ক ও বেতিল বহুমুখী স্কুল এন্ড কলেজ মাঠের হাট। মাইকিং করে এ হাট বসানোর খবর এলাকায় প্রচারও করা হচ্ছে।

এ বিষয়ে বেতিল বহুমুখী স্কুল এন্ড কলেজ মাঠের হাটের ইজারাদার আব্দুল মান্নান মোল্লা বলেন,সিরাজগঞ্জের জেলা প্রসাশকের কাছে থেকে লিখিত অনুমোতি নিয়েই হাট লাগানো হয়েছে। এ ছাড়া হাটে সম্পূর্ণরূপে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে। এ বিষয়ে গোপালপুর বটতলা সড়কে লাগানো হাটের ইজারাদার হাবুল মন্ডল বলেন,ডিসি মহোদয়ের কাছে থেকে আমাদের হাটের অনুমোদন আছে। কিন্তু চৌহালীতে কোন হাট লাগানোর অনুমোদন নাই। তারা সম্পূর্ণ অবৈধ ভাবে হাট লাগিয়েছে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গোপালপুর বটতলা হাটের অনুমোদন আছে। আমি নতুন এসেছি। এটা যে সড়কের উপর তা আমার জানা ছিল না। আগামী হাটে যাতে স্বাস্থ্য বিধি মানা হয়,সে ব্যাপারে ইজারাদারকে ডেকে বলে দেব। এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহম্মেদ বলেন, বেতিল বহুমুখী স্কুল এন্ড কলেজ মাঠের হাটের অস্থায়ী ভাবে অনুমোদন আছে। স্বাস্থ্য বিধি মানার বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু হাটে আগতরা কিছুতেই মানছেন না।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ বলেন,আমরা হাটে স্বাস্থ্য বিধি মেনে চলতে সবাইকে বার বার অনুরোধ করছি। কিন্তু তারা কিছুতেই তা মানছেন না। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদ বলেন,অস্থায়ী ভাবে দু‘টি হাটেরই অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিধি যাতে মানা হয় সে বিষয়ে আমি সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে বলে দেব।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৭-০৭-২০২০ ১০:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 470 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com