শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৬-২০২০ ০৪:২৩ অপরাহ্ন |
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার যোহরের নামাজ অন্তে উপজেলার বিভিন্ন গ্রাাম ও মহল্লার মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে সিরাজগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হক, ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক মোঃ শামিম আহম্মেদ আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও মুসল্লীরা।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনিসুর রহমান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com