তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নে টিসিবি’পণ্য বিক্রী
২৩ এপ্রিল, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ন

  

তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নে টিসিবি’পণ্য বিক্রী

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-০৬-২০২০ ০৫:৩৪ অপরাহ্ন
তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নে টিসিবি’পণ্য বিক্রী

আশরাফুল ইসলাম রনি :  শুধু শহর নয়, গ্রাম পর্যায়ে মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছানোর লক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রী করা হয়েছে। এই প্রথম ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া বাজারে এই পণ্য বিক্রয় করা হয়। এ সময় মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে ইউপি সদস্যরা ভোক্তাদের সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে এই টিসিবির পণ্য ক্রয় করতে সহায়তা করেন। টিসিবির পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তেল, চিনি, ও মসুরের ডাল। 

এ ব্যাপারে মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল জানান, ‘সরকারী নির্দেশনা অনুযায়ী শুধু শহর নয় গ্রাম পর্যায়ে মানুষের দোরগড়ায় সকল সেবা পৌঁছে দেওয়ার লক্ষে এই প্রথম ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৬-২০২০ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 482 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com