করোনা ভাইরাসে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেলকুচিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড
২৩ এপ্রিল, ২০২৬ ০২:২৮ পূর্বাহ্ন

  

করোনা ভাইরাসে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেলকুচিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০৩-২০২০ ০৫:০৫ অপরাহ্ন
করোনা ভাইরাসে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেলকুচিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড
জহুরুল ইসরাম: করোনা ভাইরাসকে পুজি করে সিরাজগঞ্জের বেলকুচিতে হাট-বাজারে ইচ্ছেমতো দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া বাজারে ও মুকুন্দগাঁতী বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় প্রতিষ্ঠান গুলিতে ইচ্ছেমতো দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ধুকুরিযাবেড়া বাজার আকবর আলীর মুদি দোকানে ৫ হাজার টাকা, মুকুন্দগাঁতী বাজারে হারুনের দোকানে ২ হাজার টাকা, হারেজ আলীর দোকানে ২ হাজার টাকা, হাজী চাঁনের দোকানে ২ হাজার টাকা, চালা বাজারের মিল্টনের দোকানে ১ হাজার টাকা জরিমান করেন। অভিযানকালে থানা পুলিশ উপস্থিত ছিলেন। বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে চাল, ডাল, আলু ,পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপ্রয়জনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করছে। এ বিষয়ে জন সাধারণকে সচেতন হতে হবে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোগ্যপণ্য বাজার দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যহত থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০৩-২০২০ ০৫:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1282 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com