সিরাজগঞ্জে বিদেশ ফেরত ১২ জন হোম কোয়ারেন্টাইনে
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:৩৬ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে বিদেশ ফেরত ১২ জন হোম কোয়ারেন্টাইনে

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-০৩-২০২০ ০১:৪৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে বিদেশ ফেরত ১২ জন হোম কোয়ারেন্টাইনে

 সিরাজগঞ্জে চীন ও মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফেরত ১২ জন প্রবাসীকে নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

সোমবার সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলার বেলকুচি উপজেলায় ৫ জন, উল্লাপাড়ায় ৫ জন ও রায়গঞ্জে ২ জন প্রবাসী সম্প্রতি দেশে ফিরে এসেছে। এদের হোম কোয়ারেন্টাইনে রাখার নিদের্শনা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। লক্ষণ ছাড়াই তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। 
তিনি আরও বলেন, করোনার বিস্তার ঠেকাতে লিফলেট, পোস্টারের মাধ্যমে জনগনকে সচেতন করা হচ্ছে। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের একটি এবং প্রতিটি উপজেলায় একটি করে মোট ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে আলাদা ৬৩টি আইসোলিশন বেড প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-০৩-২০২০ ০১:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 3207 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com