শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৮-০২-২০২০ ০৫:০৯ অপরাহ্ন |
জি, এম স্বপ্না ঃ সলঙ্গা থানার অলিদহ গ্রামে আছিয়া-বছির ফাউন্ডেশনের উদ্দ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী আফসার আলী প্রামানিকের সভাপতিত্বে অলিদহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার দিবাগত রাতে মরহুম এনছাব আলী প্রাং, মরহুম আছাব আলী প্রাং ও মরহুমা আছিয়া খাতুনের রুহের মাগফিরাত কামনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অলিদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন মিয়া, সলঙ্গা মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ মোস্তফা জামান, মেম্বর মোঃ নজরুল ইসলাম, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু মুসা সরকার, ডাঃ মোঃ আখতার হোসেন (হিরন) সহ এলাকার ধর্ম প্রাণ মুসুল্লীগন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রসুলপুর খলিফা আলহাজ¦ মাও মোঃ সাদিকুর রহমান, দ্বিতীয় বক্তা সাবেক সুপার আলহাজ¦ মাও মোঃ আব্দুস সোবহান ফারুকী, তৃতীয় বক্তা হযরত মাও মোঃ আফসার উদ্দিন সহ অনেকে। মহিলাদের স্যাটালাইটের মাধ্যমে ওয়াজ শোনার সূ-ব্যবস্থা সহ জালসা শেষে তাবারকের ব্যবস্থা করেন জালসা কর্তৃপক্ষ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com