উল্লাপাড়ায় ক্বেরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
২২ এপ্রিল, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ক্বেরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-০১-২০২০ ০৯:৫৮ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় ক্বেরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার বিকেলে পৌর শহরে এইচ টি ইমাম মুক্ত মঞ্চে আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুর রহমান এর সভাপতিত্বে আত-তাকওয়া বিদ্যার্থী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্বেরাত পরিবেশন করেন কিংবদন্তী ইসলামী সংগীত শিল্পী আল্লামা মুহিব,শিশু হাফেজ শিহাবুল্লাহ,আব্দুল্লাহ সিয়াম,মাহবুবুর রহমান, মাহদি হাসান, আব্দুল্লাহ ওয়াহিদ,সহ বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম,পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সহ বিভিন্ন এলাকার মাদ্রাসার ছাত্র শিক্ষক ও জনসাধারন উপস্থিত ছিলেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০১-২০২০ ০৯:৫৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 568 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com