সলঙ্গা দিগর হাফিজিয়া মাদরাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
২২ এপ্রিল, ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন

  

সলঙ্গা দিগর হাফিজিয়া মাদরাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৫-১২-২০১৯ ০৮:২৩ অপরাহ্ন
সলঙ্গা দিগর হাফিজিয়া মাদরাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

জি,এম স্বপ্নাঃ প্রতি বছরের ন্যায় যুব সমাজের উদ্যোগে এবারেও সলঙ্গা দিগর হাফিজিয়া মাদরাসার উন্নয়ন কল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে দিগর কবর স্থান সংলঘ্ন মাদরাসা ময়দানে জালসায় আলহাজ্ব বয়াত উল্লাহ খান সাহেবের সভাপতিত্বে সম্মানিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম ( শফি) , সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন খান,মাদরাসার সহ সভাপতি শাহ আলম,সেক্রেটারী আ: সালাম, জয়েন্ট সেক্রেটারী জাকির হোসেন, ক্যাশিয়ার আবু তাহের মাস্টার প্রমুখ। সম্মানীত মেহমান,প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন,দিনাজপুর মদীনাতুল উলুম কওমী মাদরাসার প্রিন্সিপ্যাল, মোফাচ্ছেরে কোরান হাফেজ মাও:মো: শরিফুল ইসলাম।দ্বিতীয় মেহমান আঙ্গারু পাঁচপীর ডিগ্রী মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল আলহাজ্ব মাও: আব্দুর রউফ জিহাদী, হাফেজ মাও: এনামুল হক সিরাজী, মাও: মুফতি মো: আব্দুল ওয়াহাব সহ অন্যান্য ওলামায়ে কেরামগন। মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা সহ জালসা শেষে মুসুল্লীয়ানদের তবারকেরও আয়োজন করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৫-১২-২০১৯ ০৮:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 504 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com