শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-১২-২০১৯ ০৮:২৭ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে সান্দুরিয়া মরিময় খানম দারুল উলুম ক্বওমী হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি এ্যাডভোকেট আসলাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো. আব্দুল আজিজ মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, সগুনা ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান ও উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকারসহ আরো অনেকেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com