বেলকুচিতে দুইদিন ব্যাপী ৩য় বার্ষিক তাফছিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-১২-২০১৯ ০৮:২৭ অপরাহ্ন
|
|
বেলকুচিতে দুইদিন ব্যাপী ৩য় বার্ষিক তাফছিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রাণকেন্দ্র মুকুন্দগাতীতে দুইদিন ব্যাপী ৩য় বার্ষিকী তাফছিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতি ও শুক্রবার (১২ ও ১৩) ডিসেম্বর বিকাল থেকে মুকুন্দগাতী নতুনপাড়া দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ ও হাজী রহমত আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে (একটি অরাজনৈতিক) কোরানের আলোকে ইসলামিক বয়ানের মধ্য দিয়ে এ মাহফিলের কার্যক্রম শুরু হয়।
উক্ত তাফছিরুল কোরান মাহফিল শাহপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ হাফেজ মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রথম দিন প্রধান বক্তা হিসেবে কোরানের আলোকে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছেরে কোরান আলহাজ মওলানা মুফতি আমজাদুল হক খান (আরমানী) সাহেব।
২য় দিনের প্রধান বক্তা হিসেবে কোরানের আলোকে ওয়াজ ফরমাইবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছেরে কোরান আলহাজ হযরত মওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব।
তাফছিরুল কোরান মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আলী সরকার ও আলহাজ আলতাব হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ আমান উল্লাহ সরকার, আলহাজ আমির হামজা পেয়ারা সরকার, আলহাজ লাতিফুল বারী মামুন সরকার প্রমুখ।
উল্লেখ্যঃ ওয়াজ মাহফিলে ৫শতাধিক ভলান্ডিয়ার সার্বক্ষণিক তদারকি করবে। ২য় দিন শ্রোতদের মাঝে তবারক বিতরণ করবে আয়োজক কমিটি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-১২-২০১৯ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1057 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ