শিরোনামঃ
নিউজরুম ২৫-১১-২০১৯ ০৫:২০ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শেরপুরের শ্রীবরদীর ভটপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও মরণোত্তর শিক্ষকদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে ভটপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল।
সহকারি শিক্ষক ফেরদৌস মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বাগের ভিটা দাখিল মাদরাসার সুপার মাও: আব্দুর রহমান, রানীশিমুল দাখিল মাদরাসার সুপার মাও: আব্দুল মান্নান, ভটপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাও: সামছুল আলম, সাবেক অধ্যক্ষ মাও: আব্দুল জলিল, অব:প্রাপ্ত শিক্ষক মাও: আব্দুল কুদ্দুস ও মাও: আব্দুল হালিম। এসময় ওই মাদরাসার ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষক কর্মচারীরা হচ্ছেন অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জলিল, আরবী প্রভাষক আলহাজ্ব আব্দুল মান্নান, প্রভাষক আশরাফ আলী, সিনিয়র সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক, কেরামত আলী, ইসমাইল হোসেন, সিনিয়র সহকারি মৌলভী আলহাজ্ব আব্দুল কুদ্দস, আবু সিদ্দিকী, আব্দুল হালিম, নৈশ্য প্রহরী লাল মাহমুদ। পরে ৪ জন শিক্ষককে মরণোত্তর সংবর্ধনা ও তাদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরণোত্তর শিক্ষকরা হচ্ছেন, সহকারি শিক্ষক আবু হারিছ, মাজহারুল ইসলাম, ক্বারী আব্দুল বাতেন ও এবতেদায়ী প্রধান আমিনুল ইসলাম। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com