শিরোনামঃ
নিউজরুম ১৮-১০-২০১৯ ০৬:০০ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে হযরত নেছারাবাদী হুজুরের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌরশহরের শহীদ শাহ্ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.ডি.এম শহীদুল ইসলাম।
শ্রীবরদী ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল- ইত্তেহাদ মা’য়াল ইখতেলাখ (মতানৈক্যসহ ঐক্য) নীতির উদ্ভাবক হযরত কায়েদ ছাহেব হুজুর রহঃ এর একমাত্র ছাহেবজাদা আমীরুল মুছলিহীন আলহাজ¦ হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন, শেরপুর জেলা শাখার সভাপতি ও নওহাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. নূরুল আমীন সাহেব, শেরপুর জেলা পরিষদের সদস্য আবু জাফর ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবী প্রমূখ। সার্বিক পরিচালনায় লংগরপাড়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুল্লাহ আল মামুন।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com