কাচামালের দাম বৃদ্ধির কারণে হারিয়ে যাচ্ছে তাঁত শিল্প
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:১৫ অপরাহ্ন

  

কাচামালের দাম বৃদ্ধির কারণে হারিয়ে যাচ্ছে তাঁত শিল্প

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৫-০৯-২০১৯ ০৬:৫৪ অপরাহ্ন
কাচামালের দাম বৃদ্ধির কারণে হারিয়ে যাচ্ছে তাঁত শিল্প
জহুরুল ইসলাম: রং, সুতা সহ সরঞ্জানাদির দাম বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের তাঁত শিল্প হুমকির মুখে। দেশের বিভিন্ন জেলার শিল্প বিপ্লবের সাথে সাথে সিরাজগঞ্জের তাঁত শিল্প কারখানার ব্যাপক বিস্তার ঘটেছে। এই শিল্পের উৎপাদিত শাড়ী, জামদানী, লুঙ্গী, গামছা, থ্রি-পিছসহ নানা পন্যদ্রব্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। তবে রং সুতা ও তাঁতের সরঞ্জামের দাম বৃদ্ধি হওয়ায় উৎপাদিত পন্য বাজারে লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে তাঁতীদের। যার কারণে এই জেলার অধিকাংশ তাঁত কারখানা বন্ধের পথে। উৎপাদিত তাঁতের পন্য ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক কারখানা মালিক এই পেশাকে বাদ দিয়ে বিকল্প পেশা বেছে নিয়েছেন। তাঁত কারখানার শ্রমিকেরা জানিয়েছে, অন্যকোন কাজ না জানার কারণে তাঁত কারখানায় কাজ করি। আর এখন তাঁতের কাপড়ের বাজারের যে অবস্থা তাতে মহাজনরা লোকসান দিয়ে বেচাকেনা করে আমাদের বিল দেয়। আর এভাবে কতদিন লোকসান দিবে মহাজনরা। ঠিকমত বেচাকেনা না থাকলে আমাদের বিল দিতে পারবেনা। আর বিল না পাইলে আমাদের ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই সরকার যদি তাঁতের কাপড়ের বাজারে দিকে নজর দেয় তাহলে আমাদের মহাজনদের বেচাকেনা ভালো হবে। না হইলে তাঁত কারখানা বন্ধ হয়ে যাবে। আর তাঁত কারখানা বন্ধ হলে আমরা কি কইরা খাব। এদিকে তাঁত মালিকগন জানান, প্রয়োজনীয় রং সুতা সহ তাঁতের সরঞ্জামের দাম নির্ধারন করে ও স্বল্প সুদে ঋন দিলে এই শিল্প কারখানা সচল করা যাবে। তা না হলে দিন দিন লোকসান দিয়ে এক সময়ে এই ব্যবসা বাদ দিয়ে অন্য কোন ব্যবসা বা চাকরি করে জীবন যাপন করতে হবে। তাই তারা সরকারের কাছে জোর দাবী জানায়, সুতা, রংয়ের দাম নির্ধারণ করে আমাদের এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করুন। তা না হলে একদিন আমাদের এই শিল্প হারিয়ে যাবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৫-০৯-২০১৯ ০৬:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1258 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com