বেলকুচির চরনবীপুুর জামে মসজিদের তিতল ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন
২৩ এপ্রিল, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন

  

বেলকুচির চরনবীপুুর জামে মসজিদের তিতল ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৯-০৬-২০১৯ ০৯:৩৩ অপরাহ্ন
বেলকুচির চরনবীপুুর জামে মসজিদের তিতল ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা'র প্রায় তিন শতাধিক বছরের পুরানো ঐতিহ্যবাহী চরনবীপুর বাইতুন নূর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের তিতল ভবণের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। বুধবার,সকালে উপজেলার চরনবীপুর গ্রামবাসী ও যুবকদের উদ্দ্যোগে, তিতল ভবণের ভিত্তি প্রস্তুর স্থাপন উপলক্ষে পুরাতন মসজিদ চত্বরে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ দারুল ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মাও: মাহবুবুর রশিদ শামীম ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী সোনামূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বিএসসি। অন্যানদের মাঝে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোত্তালেব হোসেন মাস্টার, হাজী জহুরুল ইসলাম, সাইদুল ইসলাম মোতাহার, মাও: আব্দুল আলীম, মাও: লিয়াকত হোসাইন, ধুকুরিয়াবড়া ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, গ্রামের প্রবীণ মুরব্বী মোকছেদ আলী মোল্লা, তরুণ সমাজ সেবক ডাঃ এনামুল হক লাদেন প্রমূখ। মতবিনিময় ও আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আলী আলমসহ অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে তিতল ভবণের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯-০৬-২০১৯ ০৯:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 739 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com