শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-০৬-২০১৯ ০৫:২৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের মার্কাজ মসজিদের সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে উপজেলা ভুমি অফিসের সিমানা প্রাচীর নির্মান করার লক্ষে ভেকু দিয়ে খনন করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকার ধর্মপ্রান মুসুল্লিরা।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে সিমানা প্রাচীর বন্ধের দাবীতে মুসুল্লিরা এ বিক্ষোভ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের প্রতি ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আকবর আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক এস আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খানসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লিরা।
বক্তরা বলেন, উপজেলা সদরের একমাত্র ঈদ মাঠ ও জানাযার জন্য নির্ধারিত একটি স্থান তা হলো কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তাছাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন শতশত মুসুল্লিগন এ মাঠের মধ্য দিয়েই যাতায়াত করেন। অথচ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান স্থানীয় কারো সাথে অলোচনা না করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান বলেন, বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষের। এবিষয়ে তারাই সিদ্ধান্ত নিবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com