কাঁচা পাটে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:০৪ অপরাহ্ন

  

কাঁচা পাটে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিউজরুম
১২-০৬-২০১৯ ০৪:২৪ অপরাহ্ন
কাঁচা পাটে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি থাকায় পাটচাষীরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন, এমন অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। তবে এবার তিনটি ক্যাটাগরির কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।  বুধবার এক প্রজ্ঞাপনে আন-কাট, বিটিআর ও বিডব্লিউআর নামে কাঁচা পাটের রপ্তানি বন্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করেছে সরকার। গত ২৯ মে জারি করা প্রজ্ঞাপনটি আজ প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পাট আইন-২০১৭ এর ধারার ১৩ মোতাবেক এ প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানানো হয়েছে এতে। গত বছরের ১৮ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন-কাট, বিটিআর ও বিডব্লিউআর নামের কাঁচা পাটের রপ্তানি বন্ধ করা হয়।


নিউজরুম ১২-০৬-২০১৯ ০৪:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 444 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com