গর্ভাবস্থায় শোয়ার সঠিক ধরন কোনটি জেনে নিন
২২ এপ্রিল, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

  

গর্ভাবস্থায় শোয়ার সঠিক ধরন কোনটি জেনে নিন

নিউজরুম
০৪-০৮-২০২১ ০৫:০১ অপরাহ্ন
গর্ভাবস্থায় শোয়ার সঠিক ধরন কোনটি জেনে নিন

গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে শোয়ার ধরনে পরিবর্তন আনা জরুরি। এর উপর নির্ভর করবে আপনার শিশুর ভালো থাকা। গর্ভাবস্থায় কীভাবে শোবেন? কোন দিকে ঘুরে শোবেন? এবং কোন ভঙ্গিমায় শোবেন? এই তিনটি বিষয়ই খুব গুরুত্বপূর্ণ।

গর্ভাবস্থায় কীভাবে শোবেন?

বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় ‘এসওএস’ (স্লিপ অন সাইড) ভঙ্গিতে শোওয়া সবচেয়ে উপকারী। নিজের সুবিধা অনুযায়ী ডান দিক বা বাঁ দিক যেকোনো একদিকে ফিরে শোওয়া উচিত।

তবে চিকিৎসকদের মতে, বাঁ দিকে ফিরে শোওয়া বেশি ভালো। কারণ বাঁ দিকে শুলে পুরো শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। ফলে এ নসময় প্লাসেন্টা ভালো থাকবে। সেইসঙ্গে ভালো থাকবে আপনার গর্ভস্থ শিশুও।

বেশ কিছু গর্ভবতী নারীর উপর পরীক্ষা করে দেখা গেছে, বাঁ দিক ফিরে শুলে শিশু অনেক বেশি অ্যাকটিভ হয় এবং সুস্থ থাকে। আবার অন্যান্য চিকিৎসকের মতে, শিশু কতটা অ্যাক্টিভ থাকছে; তা নির্ভর করে তার হার্টের উপর। হার্ট ভালো থাকলে সুস্থ থাকে শিশু।

এ ছাড়াও পা এবং হাঁটু মুড়েও শুতে পারেন। তবে দু’পায়ের মাঝে বালিশ রাখতে হবে। যদি দেখেন পিঠে বা কোমরে ব্যথা হচ্ছে; তাহলে এসওএস পদ্ধতিতে শোওয়া অভ্যাস করুন।

তবে পেটের নীচে একটা বালিশ রেখে দেবেন। তাতে শরীর বেশি আরাম পাবে। রাতে বুকে ব্যথা হলে শরীরে উপরের অংশ বালিশের উপর রাখুন।

কীভাবে শোবেন না?

অনেকে নারীরাই পেটে ভর দিয়ে শুয়ে থাকেন। তবে গর্ভাবস্থায় এমন ভঙ্গিতে ঘুমানো যাবে না। উল্টো হয়ে শুলে চাপ পড়বে পেটে, আপনার শিশুর এতে কষ্ট হবে।

সোজা বা চিৎ হয়ে শোয়ার ধরন তুলনামূলকভাবে অনেক সহজ। তবে গর্ভাবস্থায় এ বিষয় আপনাকে সাবধান থাকতে হবে।

গবেষণা অনুসারে, গর্ভাবস্থার প্রথম দিকে এভাবে শুতে পারেন হবু মা। তবে শেষের দিকে ডেলিভারির আগ পর্যন্ত এভাবে শোওয়ার অভ্যেস ক্ষতিকর।

সূত্র: হেলথলাইন


নিউজরুম ০৪-০৮-২০২১ ০৫:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 571 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com