রাশিয়া সফর শেষে দেশে ফিরলেন নৌপ্রধান
২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৪৩ অপরাহ্ন

  

রাশিয়া সফর শেষে দেশে ফিরলেন নৌপ্রধান

নিউজরুম
৩০-০৭-২০২১ ০৫:৩৪ অপরাহ্ন
রাশিয়া সফর শেষে দেশে ফিরলেন নৌপ্রধান

রাশিয়ায় এক সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

শুক্রবার (৩০ জুলাই) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় তাকে বিমানবন্দরের সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।

এর আগে গত শুক্রবার (২৩ জুলাই) রাশিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে তিনি ঢাকা ত্যাগ করেছিলেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া সফরকালে নৌপ্রধান ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিত পঞ্চম মেইন নেভাল প্যারেডে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের নৌপ্রধানগণ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ওই সময় দুই দেশের ঊর্দ্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এছাড়া রাশিয়া সফরকালে নৌপ্রধান দেশটির নৌ-জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করেন।


নিউজরুম ৩০-০৭-২০২১ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 273 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com