শিরোনামঃ
নিউজরুম ২৯-০৭-২০২১ ০৭:২২ অপরাহ্ন |
রাজশাহীর বাঘায় ৬০ কেজি ওজনের একটি কাঁঠাল এক হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৮ জুলাই) আড়ানী পৌর বাজারের তালতলায় কাঁঠালটি বিক্রি করেন তৌহিদুল ইসলাম নামের এক ফল ব্যবসায়ী।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার আড়ানী ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামের তৌহিদুল ইসলাম নামের এক ফল ব্যবসায়ী কালুহাটি গ্রামের মজিবর রহমানের কাছে থেকে একটি কাঁঠাল এক হাজার টাকায় কেনেন। পরে ওই কাঁঠালটি তিনি আড়ানী পৌর বাজারের তালতলায় এক হাজার ৩০০ টাকায় বিক্রি করেন।
জানতে চাইলে ফল ব্যবসায়ী তৌহিদুল ইসলাম বলেন, ‘গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ফলমূল সংগ্রহ করে তা বাজারে বিক্রি করতে নিয়ে আসি। আমের সময়েও তাই করেছি। এখন কাঁঠালের সময়। গ্রামে গিয়ে কাঁঠাল ক্রয় করে এনে আড়ানী বাজারের বিক্রি করি। ৬০ কেজি ওজনের কাঁঠালটি পাবনার চাটমোহরের আরেক কাঁঠাল ব্যাপারী হাবিবুর রহমানের কাছে বিক্রি করি।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com